প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৫ অক্টোবর, ২০২৫

সিলোনিয়া দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে বিএনপি নেতা আবদুল লতিফ জনি

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা : দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারের সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আবদুল লতিফ জনি।

রোববার দুপুরে উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহীগুণী ও দক্ষিণ জায়লস্কর এলাকায় নিহতদের কবর জিয়ারত করেন এবং আহতদের খোঁজখবর নেন। নিহতদের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন এবং আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন। নিহত তিনজনের মধ্যে সাজ্জাদ হোসেন শ্রাবণ যুবদলকর্মী। এছাড়াও গত ১৬ আগষ্ট সড়ক দুর্ঘটনায় নিহত একরাম হোসেনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। ওইদিন বিকেলে তিনি বিভিন্ন মাদ্রাসা ও  এতিমখানায় আর্থিক সহযোগিতা করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন গ্রামীণ সড়কগুলো মেরামত করার আশ্বাস দেন।

একইদিন বিকেলে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণকালে আবদুল লতিফ জনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার সিলোনিয়া বাজারের ব্রীজ সংলগ্ন লাকী রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে। এতে নারীসহ তিনজন নিহত হন। নিহতরা হলেন- দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর এলাকার শহিদ উল্যাহর স্ত্রী শামীমা আরা (৫০) ও একই ইউনিয়নের দক্ষিণ জায়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে সাজ্জাদ হোসেন শ্রাবণ (২০) ও একই ইউনিয়নে দক্ষিণ বারাহী গোবিন্দ এলাকার মোঃ শাহিদুলের মেয়ে ছামিরা (১৫)।

আরও পড়ুন

  • . এর আরও খবর