প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৫ অক্টোবর, ২০২৫

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৫তম বার্ষিক সাধারণ সভা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় বসুরহাট পৌরসভা অডিটোরিয়ামে এই  সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আবদুল মতিন লিটন-এর সভাপতিত্বে এবং সমিতির সদস্য করিমুল হক সাথী-এর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন এবং বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এছাড়া, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন এবং বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল-ও সভায় বক্তব্য পেশ করেন।

আরও উপস্থিত ছিলেন—কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, বসুরহাট পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক আবু তোহা, চাপরাশির হাট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসার, বামনী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ. এস. এম. কামাল উদ্দিন, এবং বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সগীর।

সভাপতির বক্তব্যে আবদুল মতিন লিটন সমিতির সদস্যদের জন্য  লভ্যাংশ ঘোষণা করেন। তিনি শেয়ারের ওপর ৬% এবং সঞ্চয়ের ওপর ৪% লভ্যাংশ প্রদানের ঘোষণা দেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারসহ মোট ১০০ জন সদস্যকে র‌্যাফেল ড্র’র মাধ্যমে পুরস্কৃত করা হয়। সমিতির এই বার্ষিক সভা সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর