প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৭ অক্টোবর, ২০২৫

চাটখিল শাহাপুর ইউনিয়নে বিএনপির কর্মী সন্মেলন ও মতবিনিময় সভা

উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলার ১নং শাহাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১নং পুরুষোত্তমপুর ওয়ার্ড বিএনপির কর্মী সন্মেলন ও মতবিনিময় সভা সোমবার রাতে পুরুষোত্তমপুর ব্যাপারী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা আনোয়ার হোসেন(বাবুল মোল্লা) এর সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহ জামাল, বিশেষ অতিথি  ছিলেন ১নং শাহাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ফজলে আজম আরজু, ১নং শাহাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন ইয়াসিন, বিএনপি নেতা জাহিদ চৌধুরী, যুবদল নেতা এস.কে কাইউম, ছাত্র নেতা তারেক দেওয়ান, যুবনেতা আনোয়ার, মনির, সুজন, কৃষক দলের সভাপতি বাহার পাটোয়ারী, সোমপাড়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাদিম মাহামুদ, সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খলিল নিরব,সহ-সভাপতি মাহমুদ হাসান প্রমুখ।

কর্মী সন্মেলন ও মতবিনিময় সভায় আগামী জাতীয় নির্বচানে জাতীয়তাবাদী দল বিএনপি কে বিপুল ভোটে জয়ী করার  উদ্দেশ্যে এবং ত্যাগী ও নির্যাতিত বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন এর দৃষ্টিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর