
স্টাফ রিপোর্টার : সদর উপজেলাতে গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার আয়োজনে ফ্রী চক্ষু শিবির ক্যাম্প সম্পুর্ন হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টায় ক্যাম্প কার্যক্রম শুরু হয়ে দিনব্যাপী শিবপুর মাজারের সামনে সূফী সাহিত্য পল্লী গন পাঠাগারে এই চিকিৎসা শিবিরের কার্যক্রম সম্পুর্ন হয়। শুভ উদ্বোধক ছিলেন হাকিম হাফিজ উল্যা, প্রধান অতিথি হিসেবে অংশ নেন গাউসিয়া কমিটির জেলা সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা মিজানুর রহমান আল কাদেরী, মুফতি আবদুল আলিম, মোঃ আলি আকবরসহ আরও অনেকে। সার্বিক তত্বাবধানে ছিলেন আল সূফী বার্তা সম্পাদক সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী। গাউসিয়া কমিটি নোয়াখালী জেলা শাখার আয়োজনে চক্ষু শিবিরে খলিফার হাট অঞ্চলে প্রায় তিন শতাধিক অভাবগ্রস্থসহ বিভিন্ন শ্রেণির রোগীকে সম্পুর্ন বিনামূল্যে চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন মোঃ ফারুল মাঝি ও যুবদল সভাপতি মোঃ সফিক।
ব্যাবস্থাপক সাংবাদিক রাসেদ বিল্লাহ বলেন, সেবামূলক কর্মকান্ডের প্রসারিত করে আগামীতেও সদর উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ব্যাপক ভাবে চক্ষু শিবির করা হবে। এছাড়া প্রতিমাসে শিবপুর মাজার গেটের সম্মুখে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পসহ হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও নতুন বছরে আধুনিক নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে নতুন করে উদ্যেগ নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :