প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১০ অক্টোবর, ২০২৫

সুখচর আজহারুল উলুম ফাজিল মাদ্রাসায় নবীন বরণ

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : আনন্দ ও উৎসবমুখর পরিবেশে হাতিয়ার সুখচর আজহারুল উলুম ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ,নবপাঠদান, ও সংবর্ধনা অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সিনিয়র শিক্ষার্থীরা।

মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল গাফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার গভর্নিং বোর্ডের বিদ্যোৎসাহী সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের নির্বাচিত যুগ্ম-উন্নয়ন সম্পাদক ও হাতিয়া পৌরসভার মেয়র প্রার্থী (জামায়াতে ইসলামী সমর্থিত) সাব্বির আহমদ তাফসির।
প্রধান অতিথি বলেন, “নতুন প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মাঝে মানবিকতা, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে শিক্ষা সবচেয়ে বড় শক্তি।

আলোকিত সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন চরকিং মোহাম্মদিয়া মাদ্রাসার সুপার মাওলানা এ এইচ এম এনামুল হক, খাশেরহাট মাজেদিয়া মাদ্রাসার সুপার মাওলানা আবু জাফর মো. ইকবাল, নলচিরা ছৈয়দ আহমদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস শহীদ, গভর্নিং বোর্ডের দাতা সদস্য আমজাদ হোসেন ও বিদ্যোৎসাহী সদস্য আজগর হোসেন মঞ্জু।

অনুষ্ঠানে সিনিয়র শিক্ষার্থীদের বক্তব্যে নবীনদের প্রতি শুভেচ্ছা ও প্রেরণার বার্তা তুলে ধরা হয়। পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, হামনাত, ইসলামি গজল  সংগীত পরিবেশন ও প্রদর্শনের মাধ্যমে নবীনদের স্বাগত জানায়।
শেষে প্রধান অতিথিসহ অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবীনদের আগমনে মাদ্রাসা প্রাঙ্গণে উৎসবের রঙ ছড়িয়ে পড়ে, যা ছিল আনন্দ ও প্রত্যাশায় ভরপুর এক দিন।

আরও পড়ুন

  • . এর আরও খবর