প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১০ অক্টোবর, ২০২৫

মাইজদীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : মাইজদীতে আগামী ১২ অক্টোবর ০৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুদের টাইয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে এবং ক্যাম্পেইনের সার্বিক বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন জেলা সিভিল সার্জন।
বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা.মরিয়ম সিমির সভাপতিত্বে টাইয়েড টিকাদান ক্যাম্পেইনের সার্বিক বিষয়বস্তু তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.জান্নাতুল নাঈম কেয়া, ডা. যীশু দাশ।

সিভিল সার্জন ডা.মরিয়ম সিমি বলেন, আগামী ১২ অক্টোবর থেকে জেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে। ০৯ মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের এই টিকা বিনামূল্যে দেওয়া হবে।

তিনি আরও জানান, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডা. মরিয়ম সিমি বলেন, আমরা চাই, জেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে। এব্যাপারে সাংবাদিক ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করছি।

সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, জেলার সব উপজেলা ও পৌর এলাকায় নির্ধারিত কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
সাংবাদিক সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর