
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরীহাট ডিগ্রি কলেজের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই সময় কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।
কলেজ কমিটির সভাপতি ও নোয়াখালী বারের সাবেক সভাপতি এডভোকেট আজম খানের সভাপতিত্বে ও অত্র কলেজের প্রফেসর সাইফুল্লাহ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর ইসহাক খন্দকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৫ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, চৌধুরীহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ সাদি, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন,চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ আনসারী, ইঞ্জিনিয়ার আবুল কালাম, কলেজ কমিটির অভিভাবক ও বিএনপি নেতা কবির আহমদ মেম্বার, চৌধুরীরহাট বাজার কমিটির সেক্রেটারি ও বিএনপি নেতা আলা উদ্দিন ভূঞা, কলেজ কমিটির বিদ্যুৎসাহী এডভোকেট কাওছার ইমাম।
বক্তারা নবীণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান ও শিক্ষা জীবনের সফলতা কামনা করে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আলোচনা পর্ব শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
আপনার মতামত লিখুন :