প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১২ অক্টোবর, ২০২৫

সেনবাগে মধু আহরণ করতে গিয়ে নিজাম উদ্দিন নিহত

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে মধু পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙ্গে মাটিতে পড়ে হাফেজ মাওলানা মো: নিজাম উদ্দিন (৩৫) নামের এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে। নিহত মাওলানা নিজাম উদ্দিন সেনবাগ উপজেলার ১ নং ছাতারপাইয়া ইউপির ৩ নং ওয়ার্ড ছাতারপাইয়া পূর্বপাড়া গ্রামের গোফরান হাজ্বীর নতুন বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে ও খাজুরিয়া মিন্নাত আলী ব্যাপারী বাড়ি জামে মসজিদের খতিব এবং খাজুরিয়া জামিয়া মোহাম্মদিয়া মাদরাসা শিক্ষক ছিলেন।

নিহত মাওলানা মো:  নিজাম উদ্দিন দীর্ঘ ১৬/১৭ বছর যাবত মিন্নাত আলী ব্যাপারি বাড়ি জামে মসজিদের খবিত হিসেবে দায়িত্বরত ছিলেন, তার ২ ছেলে ও একটি কন্যা সন্তান রযেছে। তার আর্কস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খাজুরিয়া ৩ নং ওয়ার্ড মেম্বার মো: নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মাওলানা নিজাম উদ্দিন রবিবার দুপুর সাড়ে তিনটার দিকে মধু সংগ্রহ (পাড়ার) খাজুরিয়া আবদুল মন্নান মিয়ার বাড়িতে একটি গাছে ওঠে। এসময় আর্ষস্মিক ভাবে গাছের শুকনা ডালটি ভেঙ্গে পুকুর পাড়ে ইটের ঘাটলার ওপর পড়ে এসময় ঘটনাস্থলেই তিনি মুত্যু বরন করে।

যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মিজানুর রহমানের সরকারি মুঠোফোনে কল দিলে ফোনটি রিসিভ করেন ডিউটি অফিসার। তিনি জানান বিষয়টি কেউ থানার অবহিত কেরনী।

আরও পড়ুন

  • . এর আরও খবর