• ঢাকা
  • মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ অক্টোবর, ২০২৫

তৃতীয় সাবমেরিন ক্যাবল কবে চালু হবে, জানালেন আহমদ তৈয়্যব

নিউজ ডেস্ক : চলতি বছরে শেষ হচ্ছে না দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমি-উই-সিক্স স্থাপনের কাজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ২০২৬ সালের মাঝামাঝি বা শেষ নাগাদ বাণিজ্যিক কার্যক্রমে আসবে তৃতীয় সাবমেরিন ক্যাবল। এর সক্ষমতা হবে ১৭ হাজার জিবিপিএস। যা দেশের ব্যান্ডউইথ ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তৃতীয় সাবমেরিন ক্যাবল কবে চালু হবে, জানালেন আহমদ তৈয়্যব শুভ খান করোনা মহামারির পর সামাজিক যোগাযোগ, পড়াশোনা, কেনাকাটাসহ নানা কারণে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। বর্তমানে ৮ হাজার ৪শ’ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হচ্ছে। ক্রমবর্ধমান ব্যান্ডউইথের চাহিদা মেটাতে ২০২১ সালে দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ শুরু করে বিগত সরকার।

ক্যাবলটি কক্সবাজার থেকে একদিকে সিঙ্গাপুর ও অন্যদিকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত হবে। এবং কোর ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুর, ভারত, জিবুতি ও ফ্রান্সের ডাটা সেন্টারে যুক্ত হওয়া সম্ভব হবে। ৬৯৩ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের জুনে। তবে নির্ধারিত সময় কাজ করতে না পারায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের জুন পর্যন্ত।

রোববার (১২ অক্টোবর) আগারগাঁওয়ে আইসিটি বিভাগে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব জানান, চলতি বছরও শেষ হচ্ছে না ১৭ হাজার জিবিপিএস সক্ষমতার তৃতীয় সাবমেরিন কেবলের কাজ। ২০২৬ সালের মাঝামাঝি বা শেষ নাগাদ বাণিজ্যিক কার্যক্রমে আসবে তৃতীয় সাবমেরিন ক্যাবল।

সংবাদ সম্মেলনে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন নিয়ে জনমনে বিভ্রান্তি না ছড়াতে সবার প্রতি আহ্বানও জানান ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে অংশীজনদের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হয়েছে। এই আইনে কর্তৃপক্ষকে অবাধ নয় বরং প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর