প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ অক্টোবর, ২০২৫

সদর সফিগঞ্জ রাব্বানিয়া আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ

উপজেলা প্রতিনিধি, সদর : সদর উপজেলা পশ্চিম চরমটুয়া গ্রামের, পশ্চিম চরমটুয়া সফিগঞ্জ রাব্বানিয়া আলিম মাদ্রাসায় ১৩ অক্টোবর সোমবার সকাল ১০ টা থেকে কৃতি শিক্ষার্থী সংর্বধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সফিগঞ্জ রাব্বানিয়া আলিম মাদ্রাসার সভাপতি মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিফার হাট হামিদিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ নাজমুল ইসলাম শামীম।

এ সময় আরো উপস্থিত ছিলেন সফিগঞ্জ রাব্বানিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ জাকির হোসেন ফারাজি, নব নির্বাচিত ম্যানিজিং কমিটির সদস্যবৃন্দ, অত্র মাদ্রাসার প্রাক্তন, নবীন ছাত্র/ ছাত্রী ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ আব্দুল হান্নান।

আরও পড়ুন

  • . এর আরও খবর