প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৪ অক্টোবর, ২০২৫

কবিরহাটে আগুনে পুড়ে ৫টি দোকান ছাই

উপজেলা প্রতিনিধি, কবিরহাট : কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ভারিপুকুরে আগুনে পুড়ে গেছে ৫টি দোকান। মঙ্গলবার (১৪ অক্টোবর)দুপুর ২টা ১০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
কবিরহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. নুর করিম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,ভারিপুকুর বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানে বৈধ অবৈধ তেল রাখার কারণে আগুন আরো তীব্র হয়ে উঠে। আগুনে ৫টি দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার (১৪ অক্টোবর) আনুমানিক ২টার দিকে ভারীপুকুর ১টি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানে থাকা পেট্রোল, কেরোসিন থাকায় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পেট্রোল, কেরোসিন থাকায় আগুনের তীব্রতা বেশি হয়ে যায় এতে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিবাতে ঝাঁপিয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসীর প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায়, দুপুর ২টা ১০ এর দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে, নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ারসার্ভিসে খবর দেন।
আগুনে ১টি মদি দোকান,১টি সাইকেলের পার্টস ও খুচরা পেট্রোল দোকান,১টি সাইকেলের পার্টস দোকান, ১টি সেলুন ও ১টি ওয়ার্কশপ পুড়ে ছাই হয়ে যায়।

দোকান পুড়ে যাওয়া সাইফুল ইসলামের স্ত্রী বলেন এই দোকান করে আমার স্বামী আমার সংসার চালায় এখন সব শেষ,এখন কিভাবে সংসার চলবে জানি না, সরকারের কাছে আবেদন আমাদের সহযোগিতা করুন।
আগুনে লেগে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪৭লক্ষ টাকার মত জানিয়েছে দোকানের মালিকরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর