প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৫ অক্টোবর, ২০২৫

কোম্পানীগঞ্জে শীতকালীন সবজীর বীজ ও সার বিতরণের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজীর বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য বিভিন্ন (ইনব্রিড ও হাইব্রিড) জাতে এ বীজ ও সার প্রণোদনা কর্মসুচী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

কৃষি সম্পসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা: শাপলা পারভীন পুতুল, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারী আবদুল্যাহ আল মামুন, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ বোরহান উদ্দিনসহ সকল উপসহকারী কৃষি অফিসারগন।

এসময় বসতবাড়িতে চাষের জন্য ৩শত কৃষক-কৃষাণীদের মাঝে জনপ্রতি বিভিন্ন প্রকার শীতকালীন সবজী বীজ ও সার করে বিতরণ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর