
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে জিহাদুল ইসলাম (৬)নামের প্রথম শ্রেণীর ছাত্র এক শিশু শিক্ষার্থীকে টাইফয়েড টিকা দেয়ায় ক্ষিপ্ত হয়ে মাদ্রাসার পরিচালকের উপর ধারালো রাম-দা নিয়ে হামলার চেষ্ঠা চালিয়েছে রফিকুল ইসলাম (৩৫) নামে এক পিতা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ৩নং ইউপির ডমুরুয়া জামিয়া কারিমিয়া মোহ্ছেন আলী ভূঁঞা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত অভিভাবকদের বাধার মূখে হামলাকারীর হাত থেকে প্রাণে রক্ষা পান মাদ্রাসার পরিচালক মাওলানা জিল্লুর রহমান।
জানাগেছে, দেশব্যপী টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে স্বাস্থ্য কর্মীরা ওই মাদ্রাসায় শিশুদের দিকা দিতে শুরু করে। এ সময় নানা পার্শপ্রতিক্রিয়ার গুজব, ভয়-ভীতি, ও কুসংস্কারে বিশ্বাসী সেখানে উপস্থিত কিছু পিতা-মাতা তাদের সন্তানদের টিকা দিতে অস্বীকৃতি জানায়।
এরই মধ্যে ডমুরুয়া গ্রামের হাজারী বাড়ীর শিশু জিহাদুল ইসলামের পিতা রফিকুল ইসলামের নিষেধাজ্ঞা সত্বেয় প্রথম শ্রেণীর ছাত্র জিহাদুল ইসলাম (৬) কে টিকা দিয়ে দেয়া হয়। এ খবর পেয়ে ওই শিশুর পিতা রফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে উচ্চ স্বরে অশ্রাব্য ভাষায় গালমন্দ করতে করতে একটি বড় রাম-দা নিয়ে তেড়ে এসে মাদ্রাসার পরিচালকের হামলে পড়ে। এ সময় সেখানে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং শিশুরা দিক্বিদিক ছুটোছুটি করে বাড়ী ফিরে যায়। বন্ধ হয়ে যায় ভ্যাকসিন ক্যাম্পেইন এর কার্যক্রম। রাম-দা টি স্থানীয়রা তার থেকে উদ্ধার করেছে। সেখানো লোক সমাগম বাড়তে থাকলে হামলাকারী কৌশলে পালিয়ে যায়। স্বাস্থ্য কর্মীরাও তাদের সরঞ্জাম গুটিয়ে উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে ফিরে যান।এ ব্যাপারে ইপিআই কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন স্বপন জানান, দেশব্যাপী টাইফয়েপডের টিকাদান কর্মসূচি চলাকালে ডমুরুয়া জামিয়া কারিমিয়া মোহ্ছেন আলী ভূঁঞা মাদ্রাসায় রফিকুল ইসলাম, নামের এক ব্যাক্তি তার শিশুকে টিকা দেওয়ায ক্ষিপ্ত হয়ে মাদরাসা পরিচালক মাওলানা জিল্লুর রহমানের ওপর হামলার চেষ্ঠা চালায়। পরে স্বাস্থ্য কর্মীরা নিরাপত্তার অভাবেটিকাদান কর্মসূচি বন্ধ করে চরে আসে।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ এর নিকট স্থানীয় গণমাধ্যম কর্মীরা বিষয়টি নিয়ে কি পদক্ষেপ নেয়া হয়েছে তাঁর বক্তব্য চাওয়া হলে সিভিল সার্জনের অনুমতি ছাড়া বিষয়টি নিয়ে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন এবং সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।
আপনার মতামত লিখুন :