
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : ব্যবসা মানে শুধু মুনাফা নয়, সম্পর্ক আর বিশ্বাস—এই দর্শনকেই আরও একবার প্রমাণ করলো বসুরহাটের জনপ্রিয় প্রতিষ্ঠান সোনালী জুয়েলার্স।
মাসব্যাপী ক্রেতা-উৎসবের শেষে লটারির মাধ্যমে সম্পূর্ণ ফ্রি ওমরাহ হজ্জ পালনের এক অভাবনীয় সুযোগ পেয়েছেন ডাচ্ বাংলা ব্যাংক দাগনভূইঁয়া শাখার কর্মকর্তা ফারহানা জান্নাত মিশি।
বুধবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখা ‘নিউ সোনালী জুয়েলার্সে’ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে লটারির ড্র অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের কর্ণধার জাকির হোসেন সবুজের নিপুণ তত্ত্বাবধানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এই ড্র-এর আয়োজন করা হয়।
লটারি কুপনটি উত্তোলন করেন বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নাঈমুল ইসলাম রাহাত, এবং বিজয়ীর নাম ঘোষণা করেন বসুরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন লিটন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন মাওলানা মোশারফ হোসেন, ফজলুল কবীর ফয়সাল, মাজহারুল হক তৌহিদ প্রমুখ। তাঁরা সোনালী জুয়েলার্সের এ জনহিতকর ও উদ্দীপনামূলক উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, এমন ব্যতিক্রমী আয়োজন অন্যান্য ব্যবসায়ীদেরও সমাজমুখী কর্মকাণ্ডে অনুপ্রাণিত করবে এবং বসুরহাটের বাণিজ্যিক গুরুত্বকে আরও বৃদ্ধি করবে।
বিজয়ী ফারহানা জান্নাত মিশি এই অপ্রত্যাশিত সৌভাগ্যে আপ্লুত হয়ে সোনালী জুয়েলার্স কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বসুরহাটের ব্যবসায়ীদের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
আপনার মতামত লিখুন :