প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫

কোম্পানীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত দুই ঔষধ প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদের অভিযোগে জরিমানা করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বসুরহাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এবং জেলা ড্রাগ সুপার শাহজালাল ভুইয়া।
অভিযানের অংশ হিসেবে নিউ নিত্যানন্দ মেডিকেল হলকে ২০ হাজার টাকা এবং টাউন ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রদান করেছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন,
“জনস্বাস্থ্য সুরক্ষায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি বা মজুদ রাখা একদমই গ্রহণযোগ্য নয়। আমাদের অভিযান ও বাজার তদারকি নিয়মিতভাবে চলবে।”

আরও পড়ুন

  • . এর আরও খবর