
রাসেদ বিল্লাহ চিশতী, মাইজদী : জেলা শহরের মাইজদী প্রধান সড়কে ‘ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’ জেলা শাখার আয়োজনে আইন শৃঙ্খলার চরম অবনতি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বিদেশিদের বন্দর করিডর দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ অক্টোবর বিকাল ৪টায় মাইজদী টাউন হলের মোড়ে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাম্যবাদী আন্দোলনের জেলা শাখার সমন্বয়ক তারেকশ্বর নান্টু।
বক্তব্য রাখেন সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় আহবায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, বাসদ জেলা শাখার নেতা আবু নাসের সবুজ প্রমুখ।
পরিচালনায় করেন সাম্যবাদী আন্দোলন জেলা শাখার সদস্য ফখরুল ইসলাম।
বক্তারা বলেন, বর্তমান ইউনুস সরকারের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা বিরোধী গুষ্টি জামাত শিবির বর্তমানে মাথাচাড় উঠেছে। বর্তমান সরকারের অপশাসন বিগত ৫৪ বছরের সকল রেকর্ড ছড়িয়ে গেছে। বর্তমানে দেখা যাচ্ছে পিটিয়ে মানুষ ত হত্যা হচ্ছেই কিন্তু একজন কবরস্থ মানুষের লাশ পুড়িয়ে দেওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। অথচ বর্তমান ইউনুস সরকার চুপচাপ রয়েছে।
বক্তারা আরও বলেন, দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। বর্তমানে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং বিদেশিদের বন্দর করিডর দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানো পায়তারা চালাচ্ছে।
আপনার মতামত লিখুন :