প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৮ অক্টোবর, ২০২৫

কোম্পানীগঞ্জে ক্রেতা সেজে ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে ক্রেতা সেজে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে পনের বোতল ফেনসিডিল ও একটি মোবাইল জব্দ করা হয়।

১৮ অক্টোবর শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.সাইফুল ইসলাম। গত শুক্রবার বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার মো.জাহেদুল ইসলাম ওরফে সরোয়ার (৪৫) উপজেলার বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের ইসলাম কটেজের এটিএম মাজাহারুল ইসলামের ছেলে।

জানা যায়, গ্রেপ্তার সরোয়ার এলাকার চিহিৃত ফেনসিডিল ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জে ফেনসিডিল-ইয়াবা ব্যবসা করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় বড় রাজাপুর গ্রামে ক্রেতা সেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ক্রেতা সেজে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো ১টি মামলা বিচারাধীন রয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর