প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ২ সেপ্টেম্বর, ২০২৩

সমাজসেবা অফিস কখনও কারো ফোনের পিন নম্বর চাইবে না- ইউএনওর সর্তকবার্তা

মোহাম্মদ আমান উল্যা, উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলায় আজ শনিবার বিকেলে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া সর্তক করে জানান, সমাজসেবা অফিস কখনও কারো ফোনের পিন নম্বর চাইবে না। সমাজসেবা অথবা নগদ এর কথা বলে কাউকে ফোন করে কোন রকম পিন নম্বর চাইলে না দেওয়ার আহবানও জানান তিনি। যদি ভাতাভোগীগণ ভাতা না পেয়ে কোন সমস্যায় থাকেন অবশ্যই উপজেলা সমাজসেবা অফিসে সরাসরি যোগাযোগ করবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে চাটখিল সমাজসেবা অফিসের কর্মকর্তা আলী হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে বলেন, সমাজসেবা অফিস এর নাম বলে কারো কাছে মোবাইল একাউন্টের পিন চাইলে তাহলে বুঝে নেবেন সে প্রতারক চক্র। এছাড়াও চাটখিল সমাজসেবা অফিস থেকে কেউকে যদি ফোন করা হয় তবে তাকে অফিসে আসতে বলা হয়, তার কাছ থেকে কোন রকম পিন নম্বর চাওয়া হয়না। সমাজসেবা অফিসে ভাতা প্রাপ্ত ব্যক্তিদের নম্বরগুলো প্রতারক চক্ত কিভাবে সংগ্রহ করছে তা জানতে চাইলে আলী হোসেন জানান, বিভিন্ন কোম্পানীর সাথে প্রতারক চক্রের সম্পর্ক রয়েছে সেখান থেকেই এসব নম্বর সংগ্রহ করেছে বলে তিনি মনে করেন।

ভাতা প্রাপ্ত আমেনা বেগম জানান, আমার মোবাইলে ফোন করে আমাকে বলছে আপনার ভাতা বন্ধ হয়ে যাবে, আপনার মোবাইলে কিছু সমস্যা হয়েছে, আমি ভাতা অফিস থেকে বলছি। আমেনা বলেন, তাহলে এখন আমি কি করতে হবে, বলছে; আপনার মোবাইলে ৬ সংখ্যার একটি কোড যাবে তা আমাদেরকে দিলে আমরা আপনার সমস্যা সমাধান করে দিতে পারবো এবং আপনি আগের যে ভাতা আটকে আছে তাও পেয়ে যাবেন।

তখন আমেনা বেগম তার ছেলে ফোনে বিষয়টি জানালে তিনি ঐ সমাজসেবা (নামধারী) অফিসের সাথে যোগাযোগ করলে তাকে জানায় আমি নোয়াখালী অফিস থেকে বলেছি । অথচ কোন থানা/উপজেলার ভাতা সম্পর্কে জেলা থেকে বলার কথা নয়। তাই তিনি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেন কে বিষয়টি জানালে তিনি প্রতারক চক্র বলে নিশ্চিত করেন এবং উপজেলা সকল ভাতা ভোগীদের সর্তক থাকার আহবান জানিয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর