
হারুনুর রশিদ, সদর : সদর পশ্চিম অঞ্চল ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড ভুলুয়া খাল ভরাট করে কিছু সংখ্যক ভুমি দস্যু খাল ভরাট করে পাকা/আধা পাকা ও টিনের ঘর মেরামত করে যুগের পর যুগ ধরে আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পানির চলা চল পথ বদ্ধ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
সরজমিনে গিয়ে জানাযায় উদয় সাধুর হাট থেকে সফিগঞ্জ বাজার পর্যন্ত খালের পাড় সড়ক ও জনপদের রাস্তা আর খালটি সম্পূর্ণ রুপে পানি উন্নয়ন বোডের অধিনে কিছু সংখক ভুমি দস্যু খালটি ভরাট করে দোকান নির্মান করে পানির চলা চলের পথ বন্ধ করে দেয়। এতে অত্র এলাকা বর্ষার মৌসুমে অধিক বৃষ্টিতে বন্যায় পরিণত হয়।
এতে হাজার হাজার মানুষের কৃষি জমি ও মৎস্য খামার ভাসিয়ে যায়। তাই এলাকাবাসীর দাবী ভুমি দস্যুর হাত থেকে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি রক্ষা করা একান্ত দরকার।
আপনার মতামত লিখুন :