প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ অক্টোবর, ২০২৫

হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হাতিয়া পৌর শাখার আহ্বায়ক মো. আকরাম হোসেনকে বহিষ্কার করেছে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল।
রবিবার(২০ অক্টোবর) জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আহ্বায়ক আকরাম হোসেন দীর্ঘদিন ধরে সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন এবং নেতৃবৃন্দের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেছেন।

এসব অভিযোগের ভিত্তিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান যৌথভাবে স্বাক্ষরিত সিদ্ধান্ত অনুযায়ী তাকে আহ্বায়ক পদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ বলেন, “আকরাম হোসেনের বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। সংগঠনের নীতিমালা লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ভবিষ্যতে তার বিরুদ্ধে অতিরিক্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর