প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ অক্টোবর, ২০২৫

সেনবাগে আনচার ভিডিপি উন্নয়ন ব্যাংকে দুদকের অভিযান

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ, : সেনবাগ উপজেলা আনচার ভিডিপি উন্নয়ন ব্যাংক সেনবাগ উপজেলা শাখায় অভিযান চালিয়েছে জেলা দুনীতি দমন কমিশন (দুদক)।

সোমাবার দুপুরে জেলা দুদকের সম্বনিত কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ঠ এনফোসমেন্ট অফিসার ওই অভিযান পরিরচালা করে। এসময় ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (ম্যানাজার) মোঃ আলমগীর পলাতক ছিলেন। এসময় উপস্থিত ছিলেন দুদকের জেলা উপপরিচালক মাহফুজ রানা, উপপরিচারক চিন্ময় চক্রবর্তী ও কোট পরিদর্শক মোঃ ইদ্রিস।

দুদকরে সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান,দুনীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের আদেশে তারা জেলা সমন্বিত কার্যালয় থেকে এনপোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন। এসময় আনচার ভিডিপি উন্নয়ন ব্যাংক সেনবাগ শাখার প্রিন্সিপাল অফিসার (ম্যানাজার) অভিযুক্ত মোঃ আলমগীর ৪০ থেকে ৪২টি ফাইল নামে বেনামে (ভুয়া) ঠিকানা ব্যবহার করে তার ব্যবহৃত মোবাবইল নাম্বার দিয়ে প্রায় ১ কোটি ৪২লক্ষ টাকা আতœসাৎ করে। অভিযানে বেশ কিছু ফাইল খুজে পাওয়া যায়নি। তাদের অভিযান পরিচালনা করার সময় অভিযুক্তকে পাওয়া যায়নি।

খোজ নিয়ে জানাগেছে গত বৃহস্পতিবার ১৬ অক্টোবর তিনি অফিস করেন অব্যবদি তিনি অফিসে অনুস্থিত পলাতক রয়েছেন।  দুদকের আভিযানিক দলকে সহযোগীতা করেন আনচার ভিডিপি উন্নয়ন ব্যাংক ঢাকার প্রিন্সিপাল অফিসার আবদুল আলিম মজুমদার। তিনিও ম্যানাজার পলাতক থাকার কথা স্বীকার করে জানান, প্রায় ১ কোটি ৪২ লাখ টাকার অমিল ও বেশ কিছু ফাইল খুজে পাওয়া যাযনি।

আরও পড়ুন

  • . এর আরও খবর