• ঢাকা
  • শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২১ অক্টোবর, ২০২৫

মিষ্টিতে ‘কম মিষ্টি’ চান? বাড়িতেই বানিয়ে নিন দুই রেসিপি

সংবাদ ডেস্ক: উৎসবের মরসুম মানেই মিষ্টির বাহার। রকমারি মিষ্টির জন্য দোকানে লাইন পড়ে। কিন্তু সমস্যায় পড়েন ডায়াবেটিক রোগীরা! চিন্তা করবেন না। এবারের দিওয়ালি কাটান ‘সুগার ফ্রি’ ভাবে। কীভাবে? রইল মিষ্টির রেসিপি।

১) মিষ্টি  আলুর পান্তুয়া
উপকরণ: ১ কিলো রাঙা আলু, ৪০০ গ্রাম ময়দা, সুগার ফ্রি বড়ি গুড়ো ৪০০ গ্রাম, ৪০০ মিলিমিটার জল, ৬টি ছোট এলাচ, ১ টেবিল চামচ  ঘি, সাদা তেল, ১/২ চা চামচ বেকিং পাউডার
পদ্ধতি: রাঙা আলু সেদ্ধ করে খোসা ছাড়ানোর পর ভালো করে মেখে তাতে ময়দা, বেকিং পাউডার আর আধ টেবিল চামচ ঘি দিয়ে খুব ভাল করে মেখে নিতে হবে। হাতের তালুতে অল্প করে ঘি মাখিয়ে নিন। ছোট ছোট লেচি কেটে গোল করে নিন। একটি পাত্রে জল, ছোট এলাচ দিয়ে তার মধ্যে সুগার ফ্রি বড়ি গুড়ো দিয়ে রস তৈরি করে নিতে হবে। এবার সাদা তেলে হাল্কা থেকে মাঝারি আঁচে বলগুলো দিয়ে ভেজে নিয়ে রসে ডুবিয়ে দিন। কিছুক্ষণ রেখে তুলে নিয়ে পরিবেশন করুন। রস বানানোর সময় চিনির পরিমাণ যেন অল্প থাকে। কারণ, মিষ্টি আলুর নিজস্ব একটা স্বাদ থাকে তাই মিষ্টি বেশি দিলে তা নষ্ট হয়ে যাবে।

২) বাদাম বরফি
উপকরণ- ৫০০ গ্রাম বাদাম, পরিমাণ মতো  কনডেন্সড মিল্ক, ১ কাপ ঘি, ৪ টি এলাচ।
পদ্ধতি: একটি পাত্রে প্রয়োজন মত কনডেন্সড মিল্ক নিন প্রয়োজন মতো ড্রাই ফ্রুট। ২ ঘন্টা মতো প্রথমে বাদামগুলো ভিজিয়ে রাখতে হবে। এরপর ভিজিয়ে রাখা বাদামগুলো মিক্সিতে বেটে নিতে হবে। তারপর একটি কড়াইয়ে ঘি গরম করে তাতে বেটে রাখা বাদাম দিয়ে দিতে হবে ও ভালোভাবে ভাজতে হবে ঘিয়ে। ভাজা হয়ে গেলে তাতে এলাচ দিয়ে আবার ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না শুকিয়ে যায়। শুকিয়ে মন্ড মতো হয়ে গেলে নামিয়ে নিতে হবে। একটা থালার মধ্যে একটু ঘি গ্রিজ করে তাতে মিশ্রণটি ঢেলে উপর দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে গারনিশ করতে হবে। এরপর ঠান্ডা করে বরফি আকার কেটে নিলেই তৈরি বাদাম বরফি।

আরও পড়ুন

  • . এর আরও খবর