
নিজস্ব প্রতিবেদক : তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে মাইজদীতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
২০২৫-২৬ অর্থবছরের ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস নরসিংদীর আয়োজনে বুধবার সকালে বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালযের মাঠে এ আয়োজন করা হয়।
বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়-এর মোট ৫৫ জন খেলোয়াড় অংশ নেয়। এই বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়গণ ১১টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ইভেন্ট গুলো ছিলো ছেলে বড়দের ১০০ মিটার দৌড়, ছেলে ছোটদের ৭৫ মিটার দৌড়, বল নিক্ষেপ, ফুল কুড়ানো, (অটিস্টিক শিশুদের জন্য) বোতলে বল নিক্ষেপ এবং বিশেষ আকর্ষণ ছিল অভিভাবকদের বল নিক্ষেপ খেলাটি।
এই আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যেমন উৎসাহের সঙ্গে অংশ নেয়, তেমনি তাদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন ।
প্রতিযোগিতা ও পুরস্কার বিতণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইসতিয়াক আহমেদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাঈন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মুহাম্মদ রফিক উল্যাহ, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আরা হক, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধিগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, এসব শিশুরাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সক্ষমতা তুলে ধরতে এমন আয়োজন অত্যন্ত ইতিবাচক। নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করলে তাদের আত্মবিশ্বাস ও মনোবল আরও বাড়বে।
আপনার মতামত লিখুন :