প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২২ অক্টোবর, ২০২৫

সিডিডি এবং দ্বীপ উন্নয়ন সংস্থার বন্যায় সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : সিডিডি এবং দ্বীপ উন্নয়ন সংস্থার উদ্যোগে বন্যায় সচেতনতা বৃদ্ধির জন্য মহড়া অনুষ্ঠিত হয়।
ডিজ্এ্যবিলিটি ইনক্লুসিভ ফ্লাড রিকভারী ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে সিডিডি এবং দ্বীপ উন্নয়ন সংস্থার উদ্যোগে  ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার জেলার সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের থানার হাট মডেল উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে একটি মহড়া অনুষ্ঠিত হয়।

বন্যায় যানমালের ক্ষতির পরিমান কমিয়ে আনার জন্য এলাকাবাসীর সচেতনা বৃদ্ধির লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাবেয়া আসফার সায়মা, উপজেলা নির্বাহী অফিসার, সুবর্ণচর উপজেলা নোয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সিনিয়র অফিসার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, জনাব আরফাতুল আলম, উপ নির্বাহী পরিচালক দ্বীপ উন্নয়ন সংস্থা এবং জনাব জর্জ সরকার, প্রোগ্রাম ডেভেলপমেন্ট এ্যান্ড ফান্ড রেইজিং ম্যানেজার, সিডিডি। অনুষ্ঠানে দ্বীপ উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্কুল শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য সিডিডি এবং দ্বীপ উন্নয়ন সংস্থা জেলার সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা এবং চর জব্বর ইউনিয়নে  উল্লেখিত প্রকল্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে ৪২টি টিউবওয়েল, ৪৬টি ল্যাট্রিন এবং ১০০টি বাড়িভিত্তিক সবজিবাগান তৈরী করে দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহযোগীতা করছে সেন্টার ফর ডিজাস্টার ফিলোনথ্রোপী, ইউএসএ।

আরও পড়ুন

  • . এর আরও খবর