
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট মধ্যম বাজারে অফুরন্ত ব্লাড ব্যাংকের উদ্যোগে ১০০তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে শুরু হওয়া এই কর্মসূচিতে এলাকাবাসীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষণীয় ছিল।
অফুরন্ত ব্লাড ব্যাংকের সদস্য মোহাম্মদ শাহীনের সার্বিক তত্বাবধানে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাওলানা শামসুল আলম ইমরান। সঞ্চালনা করেন শাখাওয়াত হোসেন শামীম এবং সভাপতিত্ব করেন ওমর ফারুক নোয়া।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান জনাব কাজী হানিফ আনসারী।
বিশেষ অতিথিদের হিসেবে উপস্থিত ছিলেন, চরপার্বতী ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার কবির আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী রহমত উল্যাহ শিপন, সাবেক যুবদল নেতা নুরুল হুদা হুদন, সাবেক যুবদল নেতা সাইফুল হাসান ও হাফেজ আহমেদ ভেন্ডরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, “অফুরন্ত ব্লাড ব্যাংক বহুদিন ধরে মানবিক কাজে নিয়োজিত রয়েছে। ১০০তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় আয়োজন নিঃসন্দেহে এ এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতেও এই সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা।
আয়োজকরা জানিয়েছেন, এই উদ্যোগে স্থানীয় মানুষ নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারছেন। এটি জরুরি পরিস্থিতিতে রক্ত সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :