প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৫ অক্টোবর, ২০২৫

জেলায় স্বেচ্ছাসেবক দলের ফ্রী মেডিকেল ক্যাম্প

উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদীতে গরীব-অসহায় মানুষের চিকিৎসা সেবায় ফ্রী মেডিকেল ক্যাম্প করেছে স্বেচ্ছাসেবক দল।

শনিবার সকালে উপজেলার নলপুর উচ্চ বিদ্যালয় হলরুমে বিনোদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং ড্যাব নোয়াখালীর সহযোগিতায় এই ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র ও বিএনপি নেতা আবু সালেহ আবদুল্লাহ সবুজ।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর হোসেন, বিনোদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন জুম্মন, সদস্য সচিব আল আমিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়েজ উল্যাহ রাজু’সহ অনেকেই উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী ৪ শতাধিক রোগীকে ফ্রী চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর