
সুবর্ণচর উপজেলা, প্রতিনিধি : জেলার সুবর্ণচর উপজেলায় শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউসুফ বিদ্যালয়ের ছাত্রদের দিয়ে আপন সহোদর ভাইদের দখল উচ্ছেদ করলেন।
রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় চরজুবিলী ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হাবিগো বাড়িতে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ অনুযায়ী সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় সালিশ মীমাংসা না মানায় সহকারী শিক্ষক মো. ইউসুফ মাস্টার তার বেদখলকৃত জায়গা উদ্ধার করতে গেলে তার আপন ভাইরা বাধা দেয়। এতে উভয়পক্ষে হাতাহাতি হয় এবং এক পর্যায়ে তারা ইউসুফ মাস্টারের ঘরে হামলা করে ভাঙচুর করে। পরবর্তীতে ইউসুফ মাস্টার তার ভাইদের সাথে না পেরে তার স্কুলের শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে তার আপন সহোদর ভাই শহীদ উল্যাহ ও ভাতিজা সুমনের বসতঘর, রান্নাঘর, টয়লেট ও সীমানা প্রাচীরের টিন ভাঙচুর করে।
ভুক্তভোগী শহীদ উল্যাহ জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেই সুযোগে তার ভাই ইউসুফ তার জমি দখল করে রাখেন। সম্প্রতি দেশে ফিরে নিজের জায়গায় বসতঘর নির্মাণ করি,আমার ভাই ইউসুফ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহার করে আমাদের ঘর ভেঙ্গে চুরমার করেন।
উক্ত তো ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
স্থানীয়রা বলেন, তাদের মাঝে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল।এই নিয়ে এই পর্যন্ত ৪বার সালিশ বৈঠক হয় কিন্তু কেউ বিচারের রায় মানতেছে না। আজ ইউসুফ মাস্টার তার জায়গা দখল করতে যায় কিন্তু তিনি এইকাজে বিদ্যালয়ের ছাত্রদের এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা অনৈতিক ও শাস্তিযোগ্য অপরাধ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এই বিষয়ে ইউসুফ মাস্টার বলেন, আমার বসতভিটায় তারা জোর করে দখল করে বসতঘর দিলে আমি স্থানীয়ভাবে সালিশে বসি। কিন্তু সালিশের সিদ্ধান্ত তারা কেউ না মানাতে বাধ্য হয়ে আমি আমার জায়গা উদ্ধার করি।স্কুলের ছাত্রদের ব্যবহারের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি কাউকে আসতে বলিনি কিন্তু তারা শুনে এসেছে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিক উল্যাহ জানান, ইউসুফ পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার বিষয়ে তাকে কোনো লিখিত ছুটি বা অনুমতি নেননি।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা বলেন,এই ধরণের কাজে স্কুল ছাত্রদের ব্যবহার আইনত অপরাধ। স্কুলের প্রধান শিক্ষকের সাথে এই বিষয়ে আমি কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শাহিন মিয়া বলেন,বাদী পক্ষ এসে থানায় অভিযোগ দিয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :