
উপজেলা প্রতিনিধি, কবিরহাট : আলিফ হত্যা, ইমাম মুহিব্বুল্লাহ গুম, গাজীপুরে আশামনি ধর্ষণ, বয়েটের ধর্ষক শ্রীশান্ত রায়-সহ ইসকনের সকল খুনী, ধর্ষকদের দ্রুত বিচার, মৃত্যুদন্ড এবং ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল নোয়াখালীর কবিরহাট উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতা।
২৬ অক্টোবর (রবিবার) বাদ মাগরিবের পর কবিরহাট জামে মসজিদ থেকে একত্রিত হয়ে পুরো কবিরহাট বাজার কানায় কানায় পূর্ণ হয়ে কবিরহাট জিরো পয়েন্টে এসে বক্তৃতা দেন.এতে প্রায় ৩৫০-৪শতাধিক তাওহিদী জনতা একত্রিত হয়।
এ বক্তারা বলেন দেশ জুড়ে ইসকন কর্মীদের দ্বারা সংঘটিত ইমাম অপহরণ, নারী ধর্ষণ, হত্যার হুমকি ও দেশবিরোধী কার্যক্রমের অভিযোগ এনে সংগঠনটিকে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশে শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হলে ইসকন নিষিদ্ধের বিকল্প নেই বলে মন্তব্য করেছে বক্তৃতাদান কারীরা।
তারা আরও বলেন, সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সরকার যেন এই সন্ত্রাসী সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে। দেশে শান্তিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইসকন নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় নেই। দরকার হলে আমরা আরো কঠোর আন্দোলনের ডাক দিবো তবুও এই সন্ত্রাসী দের নিষিদ্ধ করতে যা যা করা লাগবে দুনিয়ার মজলুম সব করবে।
এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়েত ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের নেতা কর্মী ও সাধারণ জনতা এবং ব্যবসায়ী বৃন্দ।
আপনার মতামত লিখুন :