
প্রতিনিধি উপজেলায়, কবিরহাট : কবিরহাট উপজেলায় আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে বসতঘর’সহ খরিদকৃত সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে এনামুল হক ওরপে এনাম মুহুরি’র বিরুদ্ধে। ভুক্তভোগী জমির প্রকৃত মালিক বেগমগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মীর হোসেন জাবেদ।
খবর নিয়ে জানা যায়, ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের জনৈক এনামুল হক ওরপে এনাম মুহুরি, তার বড় ভাই সিরাজ মিয়া, ছোট ভাই শহীদ উল্যাহ মেজর গংদের বিরুদ্ধে ধানসিঁড়ি ইউনিয়নের ২৪৫ নং জগদানন্দ মৌজার বি.এস খতিয়ান নং ৫০৪/ দাগে নং ৯৪১০/ ৯৪১২, খতিয়ান ৩২০/ দাগে ৯৪০৬, খতিয়ান নং ১২৬৪/ দাগ হলো ৯৪০১ তার খরিদকৃত সম্পত্তির মালিকানা নিয়ে মীর হোসেন জাবেদ নোয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা নং ৬২৮/১৬ইং দায়ের করেন।
উক্ত মামলার বাদী মীর হোসেন জাবেদ বিবাদী পক্ষের দাবিকৃত সম্পত্তি থেকে ১০৭ শতাংশের মালিকানা সম্পত্তি দাবি করে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এদিকে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও বিবাদী এনামুল হক ওরপে এনাম মুহুরি গং ভাড়া করা লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক ভাবে জমিতে অনুপ্রবেশ করে তার ক্রয়কৃত সম্পত্তি দখল করে নিয়ে যায়।
সরেজমিনে ঘটনাস্থলে গেলে এলাকাবাসী জানান, অস্থায়ী নিষেধাজ্ঞার পরে এনাম মুহুরী জোর পূর্বক ভাবে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ধানসিড়ি ইউনিয়ন পরিষদের আবদুল মোনাফ চেয়ারম্যানের সাথে আতাত করে আত্বীয় পরিচয় দিয়ে আওয়ামীলী সন্ত্রাসী বাহিনী নিয়ে বি.এস খতিয়ান নং ৯০৫, দাগ ৯৪০৫, বি.এস খতিয়ান নং ৪৬৪/ দাগ ৯৩৯৭, এবং বি.এস খতিয়ান ৭৯৩,দাগ ৬৫৫৮,৬৬৫৫, বি.এস খতিয়ান নং ৩১৭/দাগ ৬৬৫৮,৬৬৬৩,৬৭০৯,৬৭৫৫, এসব দাগের থেকে জাবেদ এর মোট ২০৬ শতক সম্পত্তিসহ বাড়িঘর দখল করে নিয়ে যায় ।
স্থানীয়রা আরো জানায় মামলায় এনাম মুহুরীগংদের অবস্থা সুবিধাজনক না হওয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত জমিতে ঘরবাড়ি নির্মাণসহ জমি গুলো জোর করে দখল করে নিয়ে গেছে।
জাবেদ বেগমগঞ্জ উপজেলার লোক হওয়ায় ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ এলাকায় মামলা করার পর থেকে এলাকাবাসীসহ বিভিন্ন ব্যক্তিবর্গেও দারস্ত হয়ে সমাদা খুজেন। সর্ব শেষে উভয় পক্ষের মধ্যে উকিল শালিসের সিদ্ধান্তে তিনি একমত হন। উকিল শালিশে নোয়াখালী জর্জ কোর্টেও বিজ্ঞ আইনজীবি মাইন উদ্দিন খসরু উভয় পক্ষের নিরেপেক্ষ শালিসদার মনোনিত হয়ে দলিল পত্র যাচাই বাচাই শেষে জাবেদেরে মালিকানার পক্ষে রায় প্রদান করেন।
এ রায় প্রতিপক্ষ না মেনে পেশী শক্তি খাটিয়ে জোর পুর্বক ঘর নির্মাান করেন। এবিষয়ে শালিসদারগনকে জানালে তারা জাবেদকে আদালতের আশ্রয় নিতে বলেন। সে মোতাবেক তিনি আদালতে নিয়েধাজ্ঞার আবেদন করলে আদালত উক্ত ভুমিতে নিষেধাজ্ঞা জারী করেন। কিন্তু এনামগং আদালতের নির্দেশ অমান্য করে জোরপুর্বক উক্ত ভুমিসহ বাকী সম্পত্তি জোর করে দখল করে নেন বলে তিনি অভিযোগ করেন।
মীর হোসেন জাবেদ জানান, আমি সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করলে তারা আমার বাকী সম্পত্তি গুলো নিয়ে যায়। এ বিষয়ে তিনি পুলিশ সুপার কাছে এবং কবিরাহাট থানায় লিখিত অভিযোগ দেন।
কিন্তু তাতেও কোন প্রতিকার পাচ্ছেন না। এদিকে স্থানীয় এলাকার লোকজন উভয় পক্ষকে নিয়ে বসে সমাধান করবেন বলে আশ্বাস দেন কিন্ত এনাম মুহুরি, তার ভাইরা কেউ শালিসে আসেনি। আমি ছেলে মেয়েকে নিয়ে কষ্টে আছি । বাদ্য হয়ে বউ বাচ্চা নিয়ে অন্যেও ঘরের এক রুমের ভিতর আশ্রয় নিয়েছি। নিজের কেনা জায়গা জমি থাকা সত্তেও নিজের সম্পত্তিতে যেতে পারছেনা বলে তিনি সাংবাদিকদেও মাধ্যমে প্রশাসনের সহযোগীতা কামনা করছেন।
আপনার মতামত লিখুন :