প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৭ অক্টোবর, ২০২৫

সুবর্ণচরে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সার নীতিমালা ২০০৯ এর পুনর্বহাল ও ২০২৫ এর বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে খুচরা সার বিক্রেতা এসেসিয়েশন অব বাংলাদেশ এর সুবর্ণচর উপজেলা শাখা।
২৭ অক্টোবর সংগঠনটি সুবর্ণচর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুচরা সার ও কীটনাশক ব্যাবসায়ী বাবুল চন্দ্র দাস, আব্দুর রহিম, মোহাম্মদ জাফর, মন্জুর রহমান, মিলন, সাহেদ উদ্দিন, সাজু প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সরকারের সার নীতিমালা ২০২৫ বাস্তবায়িত হলে অনেক খুচরা সার বিক্রেতা পুঁজি হারিয়ে পথে বসবে। অনেক পরিবারের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে। অনেক ব্যাবসায়ী কৃষকদের কাছে বাকি বকেয়া দিয়েছিলেন, বকেয়া টাকা তুলতে না পারলে আমরা ব্যাংক এবং বিভিন্ন এনজিও থেকে ঋন নেয়ার কারনে তাদের সময়মতো পাওনা টাকা না দিতে পারলে ঋনখেলাপি হয়ে যাবো।

কৃষকরা সবসময় ডিলারদের কাছ থেকে সার নিতে পারে না, এর কারণে সরকার ৯ টি ওয়ার্ডে ৯ জন খুচরা ডিলার দিয়েছেন, তারা আমাদের কাছ থেকে সুবিধামতো  তাদের সার নিয়ে থাকে, এখন যে নীতিমালা সরকার করছে তা উভয়ের সুবিধা না হয়ে বরং আরও অসুবিধা হবে, তাই আমরা এই নীতিমালা বাতিলের জন্য সরকারের কাছে আবেদন করছি।

সংবাদ সম্মেলনে আগে খুচরা সার ডিলাররা সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কৃষি সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন