
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদল আয়োজিত সমাবেশে অংশ নিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাদৃশ্য কিশোরীর ডিসপ্লে ও বাংলাদেশের মানচিত্রে বিএনপির তোরণ আকৃতির শোভাযাত্রাটি জেলা শহর মাইজদীর সকল শ্রেণী-পেশার মানুষের নজর কাড়ে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণকালে বেগম খালেদা জিয়ার মতো সাজে এক কিশোরী উপস্থিত হলে যুবদলের নেতাকর্মীদের ভিড় পড়ে যায়। তার সঙ্গে ছবি ও সেলফি তুলতে উৎসুক নেতাকর্মী ও জনতা ভিড় করেন।
সোমবার বিকালে কেন্দ্রীয় শহরের শহীদ মিনার প্রাঙ্গণে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে অংশ নিতে এমন ব্যতিক্রমধর্মী শোভাযাত্রার আয়োজন করেন শহর যুবদলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মো. আবুল খায়ের সোহেল।
সমাবেশে আগত র্যালি ও শোভাযাত্রার মধ্যে আবুল খায়ের সোহেল এর করা বেগম খালেদা জিয়ার সাদৃশ্য কিশোরী ও বাংলাদেশের মানচিত্রে বিএনপির তোরণ ঘিরে শুরু হয় উল্লাস। সবাই বেগম জিয়ার সাদৃশ্য কিশোরীকে দেখতে ভিড় জমান। পরে সমাবেশে থাকা নেতারাও বেগম জিয়ার সম্মানে ওই কিশোরীকে মঞ্চে ডেকে নেন এবং বেগম জিয়ার সাজে সাজায় তাকে ধন্যবাদ জানান।
এসময় মঞ্চে ওঠেন যুবদল নেতা আবুল খায়ের সোহেলও। তিনি সংগঠনের তার অবস্থানের কথা নেতাদের জানান দেন।
আপনার মতামত লিখুন :