
সাইফুল ইসলাম, কবিরহাট : ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৩টায় কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কবিরহাট উপজেলা ও পৌর যুবদলের আয়োজিত এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে কবিরহাট উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে কবিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল বাছেত হিরণ ও পৌর যুবদলের সদস্য সচিব মহিন উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যে নেতারা বক্তব্য রাখেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি,বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান-ই আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
সমাবেশে কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের থেকে ঝাঁকে ঝাঁকে মিছিল নিয়ে এসে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
অনুষ্ঠানে বক্তব্যকালে নেতারা বলেন সকল ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহবান জানিন। বক্তারা আরো বলেন আমরা ১৭ বছর রাস্তায় ছিলাম, ১৭ বছর পরে আমরা এই রাস্তাটি তৈরী করেছি, আমাদের লক্ষ্য লক্ষ্য নেতাকর্মীর মিথ্যা মামলা ছিল, হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব ভরণ করেছিল। হাজার হাজার নেতাকর্মী মামলা মাথায় নিয়ে বাবা-মা জানাযা পড়তে পারে নাই, বোনের বিতে অংশ নিতে পারে নাই।
৫ আগস্টের গণঅভ্যাত্থানে ১৪’শ জন শহীদের মধ্যে বিএনপি অনেক নেতাকর্মী ছিল। অতএব এই আন্দোলনের অগ্রনায়ক হচ্ছেন তারেক রহমান, অন্য কেই নয়।নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন হয় না। আগামী দিনে বাংলাদেশ যদি গড়তে হয়, বাংলাদেশ যদি উন্নয়ন করতে হয়, তাহলে তারেক জিয়ার ধানের শীষের জয় নিশ্চিত করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
আপনার মতামত লিখুন :