• ঢাকা
  • সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ অক্টোবর, ২০২৫

কবিরহাটে আলোর প্রদীপ পরিবারের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সাইফুল ইসলাম, কবিরহাট : কবিরহাট উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর প্রদীপ পরিবারের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর উদ্বোধন হয়েছে।

২৯ অক্টোবর (বুধবার)বিকাল ৩ ঘটিকায় সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফুটবল টুর্নামেন্ট সিজন-২ উদ্বোধন হয়।
সদর নরোত্তমপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে আলোর প্রদীপ পরিবারের সভাপতি মুরাদ হোসেন রাব্বির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য কামরুল হুদা চৌধুরী লিটন।
ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধনী ম্যাচ উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সদস্য,সমাজ সেবক ও ক্রীড়া অনুরাগী গোলাম মোমিত ফয়সাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিকবিদ ও ক্রীড়া অনুরাগী এনামুল হক মাসুদ,বাকী বিল্লাহ তুষার,ছাকায়েত উল্ল্যা সবুজ, আব্দুল মান্নান,কাজী মোঃ ফাহাদ, মহসিন চৌধুরী রিয়াদ, নিজাম উদ্দিন মোহন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন আলোর প্রদীপ পরিবারের সকল সদস্য,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ক্রিড়া প্রেমী দর্শনার্থী ও এলাকাবাসী।

উদ্বোধন শেষে বক্তারা বলেন বর্তমানে দেশের যুবকরা খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে কিন্তূ আলোর প্রদীপ পরিবারের ভিন্ন রকম আয়োজন করায় আমরা এই উদ্যোগ কে সাধুবাদ জানাই,তাছাড়া খেলা ধুলা শরীর স্বাস্থ্য মন ভালো রাখে।
আলোর প্রদীপ পরিবারের সভাপতি মুরাদ হোসেন রাব্বি জানায় আমারা প্রতিনিয়ত সামাজিক কাজ করে আসছি ভবিষ্যতে আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো।

এসময়ে ফুটবল খেলা শুরুতেই মাঠের আনাচে কানাচে মাঠ ভরে যায় ক্রিড়া প্রেমী দর্শনার্থীদের।

আরও পড়ুন

  • . এর আরও খবর