প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩১ অক্টোবর, ২০২৫

মাইদজীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ও বাছাই এর শুভ উদ্বোধন

নোয়াখালীর কথা ডেস্ক : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ও বাছাই (অনূর্ধ্ব -১৫) ২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহিদ ভুলু স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ও বাছাই (অনূর্ধ্ব -১৫) ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য নুরুল আমিন খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিল ইকবাল বাহার আজাদ,নোয়াখালী জেলা ফুটবল কোচ, আকবার হোসেন রিদন, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য এ.এস.এম নাসিম শুভ, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য খালেকুজ্জামান, নোয়াখালী ক্রীড়া সংগঠক সিরাজুল ইসলাম শাহীন, নোয়াখালী জুনিয়র ফুটবল একাডেমির কোচ সাদেরুক রহমান রিপন।

এছাড়া সাবেক ফুটবল খেলোয়াড় শেখ আবদুল্যাহ স্বপন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ক্রীড়া সংগঠক।

এসময় অতিথিরা বক্তব্যে বলেন, আজকের তৃণমূলের যারা যোগ্য তার ভবিষ্যতে দেশের ক্রীড়া ক্ষেত্রে নেতৃত্ব দিবে।

নোয়াখালী স্টার ফুটবল একাডমি চ্যাম্পিয়ান, রানার্সআপ নোয়াখালী ফুটবল একাডেমি। এসময় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্যসহ ক্রীড়া সংগঠকের  সদস্যবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর