
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলা ও রামগঞ্জ উপজেলার মধ্যস্থ, রামগঞ্জ উপজেলার কচুয়া বাজারে গ্রাহক সেবার লক্ষ্যে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবার শুভ উদ্বোধন করা হয়।
এসময় মাওলানা ছালামত উল্লাহ এর সভাপতিত্বে ও সালাম ট্রের্ডাস এর মেনেজার ইউসুফ হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক চাটখিল এসএমই এগ্রি ব্রাঞ্চ,প্রাইম ব্যাংক মানস পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল এসএমই এগ্রি ব্রাঞ্চ, প্রাইম ব্যাংক এর সিনিয়র অফিসার মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ মডেল হাইস্কুলের সভাপতি মোজাম্মেল হক,কচুয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক কামরুল হাসান রাশেদ,কচুয়া বাজার পরিচালনা কমিটির সদস্য মাওলানা শাহ আমিন জহির।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হান্নান চৌধুরী, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ও মানুষ মানুষের জন্য সংগঠনের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, কচুয়া বাজার জামে মসজিদের সভাপতি হাজী লোকমান হোসেন পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক ও মানুষ মানুষের জন্য সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন বাবুল, সালাম ট্রের্ডাস এর প্রোপাইটর সাইফুল্লাহ মানিক সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ। এসময় উপস্থিত সকলের মাঝে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সকল সুবিধা সমূহ উপস্থাপন করা হয়,এবং সার্বক্ষনিক সেবা গ্রহনের জন্য সকলকে গ্রাহক একাউন্ট চালু করার জন্য অনুরোধ করা হয়।
আপনার মতামত লিখুন :