প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১ নভেম্বর, ২০২৫

চাটখিলে যুবদলের সমাবেশ ও র‍্যালী

উপজেলা প্রতিনিধি, চাটখিল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে চাটখিলে যুব সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩০ অক্টোবর বিকেলে চাটখিল কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিউল বাশার বাবুল শেখ এর সভাপতিত্বে এবং চাটখিল পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব সোলাইমান রায়হান ও নোয়াখালী জেলা যুবদলের সদস্য কামাল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান জুয়েল। নোয়াখালী জেলা যুবদলের সহ-গনশিক্ষা বিষয়ক ইয়াছিন বাবু, মিজানুর রহমান, জাহিদ হোসেন, ফখরুল ইসলাম প্রান্ত, মেহেদী হাসান হৃদয়, কাউসার হামিদ প্রমূখ।

সভাশেষে চাটখিল কেন্দ্রীয় শহিদ মিনার থেকে  র‍্যালী শুরু করে যুবদলের নেতাকর্মীরা, র‍্যালীটি চাটখিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর