প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১ নভেম্বর, ২০২৫

নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে শাহাবাগ বক্লেড

নুশরাত রুমু, মাইজদী : নোয়াখালীকে স্বতন্ত্র নবম প্রশাসনিক বিভাগ করার দাবিতে ৩১ অক্টোবর শুক্রবার ৩টায় শাহাবাগে ঢাকা চকবাজার স্টাফ সমিতির আয়োজনে মিছিল ও কুমিল্লায় বিভিন্ন ধাপে অ্যাম্বুলেন্সে, বাসে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি শাহাবাগ থেকে শুরু হয়ে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গনে এসে অবস্থান নয়। পরে আবার নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহাবাগে মিছিল ও বিক্ষোভ করে। পথে পুলিশি বাধা দিলেও  কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাজধানীবাসীর ভোগান্তি যেন কম হয় সেদিকে নজর রেখেই আন্দোলনকারীরা কর্মসূচি শেষ করেন।

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক
আরিফ মীর্জা বলেন,  এই নোয়াখালীর ভেতর থেকে সারা বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার লোক আছে। কিন্তু আমরা কখনো নোয়াখালী বাসি ক্ষমতার দাপট দেখাইনি, আমরা যদি ক্ষমতার দাপট দেখাইতাম তাহলে নোয়াখালী বিভাগ আমরা ক্ষমতার মাধ্যমে টান দিয়ে নিয়ে আসতাম, কিন্তু আমরা ক্ষমতার মাধ্যমে চাই না, কারণ আমরা নোয়াখালী মানুষ শান্তিপ্রিয়, ন্যায় নীতিতে অটুট। আমরা চাই আমাদের নোয়াখালীর সবকিছু বিবেচনা করে এবং ন্যায্য দাবিগুলো দেখে আমাদের বিভাগ ঘোষণা করুন।

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক সময় মুরাদ বলেন, নোয়াখালী কেন গনশুনানি থেকে উপেক্ষিত হলো ? ৩১ তারিখে ঐক্যমত্য কমিশনের যে সময়টা সেটাও চলে গেল। আমরা সংবাদ সম্মেলনের পরে ডু আর ডাই  কর্মসূচী দেবো।

কাফন মিছিল নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাই যমুনার সামনে যাব। নোয়াখালী বিভাগ নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র বা অপচেষ্টা করলে তার ফল কিন্তু ভালো হবে না।

কেউ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করবেন না। আমরা শুধু নোয়াখালী বিভাগ এর গেজেট চাই।

বিতার্কিক এবং বিভাগ আন্দোলনের সক্রিয় কর্মী তারপিনা শাহনাজ রজব বলেন, আজ হাজার হাজার নোয়াখালীবাসী আমাদের ডাকে শাহাবাগে ছুটে এসেছেন। তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী রবিবার আমাদের সাংবাদিক সম্মেলন হবে। তারপরই  গেজেট আকারে নোয়াখালীকে বিভাগ হিসাবে চেয়ে আমাদের বড় কর্মসূচী আসবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর