প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১ নভেম্বর, ২০২৫

কবিরহাটে জাতীয় সমবায় দিবস পালিত

সাইফুল ইসলাম, কবিরহাট : কবিরহাটে সাম্য ও সমতায়,দেশ গড়বো মমতায় স্লোগান নিয়ে ১লা নভেম্বর (শনিবার) সকাল দশ ঘটিকায় কবিরহাট প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা অডিটোরিয়ামে সমবায় কর্মকর্তা নুর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা, অনুষ্ঠানে বক্তারা বলেন, এ উপজেলায় নিবন্ধিত ২৪ টি সমবায় সমিতি স্বচ্ছতা নিয়ে কাজ করছে,যাহা আত্মসামাজিক উন্নয়নে ভূমিকা রয়েছে, আত্মশক্তিতে বলিয়ান সমবায় সমিতি গুলো দেউলিয়া হতে পারে না,বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

এসময়ে তিনটি শ্রেষ্ঠ সমিতিকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা হাফিজ উদ্দিন, কবিরহাট থানার পুলিশ কর্মকর্তা সফিক আহমেদ, উপজেলার পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর