
উপজেলা প্রতিনিধি, কবিরহাট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও প্রচারে কবিরহাট উপজেলায় মাঠে সক্রিয় রয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম স্বপন রানা।
তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ নেতৃত্ব দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে প্রতিদিন জনসংযোগ, মতবিনিময় সভা ও পথসভা করছেন।
এসব কর্মসূচিতে তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বিএনপির ৩১ দফা কর্মসূচির বার্তা পৌঁছে দিচ্ছেন জনগণের দোরগোড়ায়।
এস এম স্বপন রানা বলেন, “দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতেই হবে। নোয়াখালী-৫ আসনে ধানের শীষের যিনি মনোনয়ন পাবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব।”
স্থানীয় নেতাকর্মীরা জানান, এস এম স্বপন রানার নেতৃত্বে কবিরহাটে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি ও প্রাণ ফিরে এসেছে। তার সহজ-সরল নেতৃত্ব, কর্মীবান্ধব মনোভাব এবং সক্রিয় মাঠপর্যায়ের কাজের কারণে বিএনপির প্রচারণা এখন আরও গতিশীল হয়েছে।
তিনি আরও বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপির পক্ষে রায় দেবে, আর গণতন্ত্রের জয় হবে।”তৃণমূলের পরিশ্রম, নিষ্ঠা ও আদর্শে গড়ে ওঠা নেতা হিসেবে এস এম স্বপন রানা আজ কবিরহাটে বিএনপির তরুণ নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন।
তার নেতৃত্বে দলের কর্মসূচি এখন মাঠে-মহল্লায় নতুন উদ্যমে ছড়িয়ে পড়ছে, যা আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :