
উপজেলা প্রতিনিধি, চাটখিল : চাটখিল উপজেলার ৮ নং নোয়াখোলা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের অফিস শনিবার শ্রীনগর বোর্ড অফিস সংলগ্ন মার্কেটে উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, সাবেক ছাত্রদল নেতা দিলদার হোসেন দিদার, বিএনপি নেতা দেলোয়ার হোসেন,নোয়াখলা ইউনিয়ন (পঃ) যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম সুমন,
বিএনপির মিজানুর রহমান মিজান ও আব্বাসসহ ইউনিয়নের বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন বক্তব্যে শাহজাহান রানা বলেন, চাটখিল বিএনপির ঘাটি এবং নোয়াখলা ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীরা সবসময় সক্রিয় ভুমিকা রেখেছে। এই ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীরা সবসময় ঐক্যবদ্ধ। আসন্ন নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের কাযে গতিশীল আনার লক্ষ্যে এই অফিস উদ্বোধন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :