• ঢাকা
  • রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ নভেম্বর, ২০২৫

হাতিয়া-নলচিরা রুটে আরামদায়ক ‘এমভি হাওলাদার শিপিং’-এর শুভযাত্রা

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া : হাতিয়া উপজেলার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরাঘাট রুটে যাত্রী পরিবহনে যুক্ত হলো নতুন মাত্রা। সোমবার (৩ নভেম্বর)বিকেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আধুনিক ও আরামদায়ক যাত্রীবাহী লঞ্চ ‘এমভি হাওলাদার শিপিং’।

চেয়ারম্যান ঘাট এলাকায় এক অনাড়ম্বর কিন্তু আনন্দঘন পরিবেশে উদ্বোধন করা হয় নতুন এই লঞ্চ সার্ভিসের। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর লঞ্চটি নলচিরাঘাটের উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করলে যাত্রীদের মুখে হাসি ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

লঞ্চ কর্তৃপক্ষের কাজী রাকিব উদ্দিন জানান, “প্রতিদিন নিয়মিতভাবে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরাঘাট রুটে ‘এমভি হাওলাদার শিপিং’ চলাচল করবে। যাত্রীদের নিরাপত্তা ও আরামের কথা মাথায় রেখে লঞ্চটিতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আরামদায়ক আসন, লাইফজ্যাকেট, অগ্নিনির্বাপণ যন্ত্রসহ সবধরনের আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে।
বক্তারা বলেন, “এই রুটে নতুন লঞ্চ চালু হওয়ায় হাতিয়ার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। দ্বীপবাসীর যাতায়াত এখন আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে।”

স্থানীয় যাত্রীরা জানান, নতুন এই সার্ভিসের মাধ্যমে হাতিয়া ও মূল ভূখণ্ডের মধ্যে ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও দৈনন্দিন যাতায়াতে বড় ধরনের গতি আসবে। আগে সীমিত সংখ্যক লঞ্চ থাকায় ভোগান্তি ছিল নিত্যদিনের সঙ্গী।
চেয়ারম্যান ঘাট–নলচিরা রুটে ‘এমভি হাওলাদার শিপিং’-এর উদ্বোধনের মধ্য দিয়ে হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হলো।

আরও পড়ুন

  • . এর আরও খবর