প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩ নভেম্বর, ২০২৫

অব্যবস্থাপনা ও সংস্কারের অভাবে খানাখন্দে ভরা ছাতারপাইয়া-চিলাদি-তেমুহনী-মাহাতাবপুর-মানিকমুড়া সড়ক

বেপারী মো. গিয়াস উদ্দিন হৃদয়, ছাতারপাইয়া : সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজার থেকে চিলাদি-তেমুহনী বাজার হয়ে উত্তর মাহাতাবপুর ও মানিকমুড়া সড়কটির জরাজীর্ণ অবস্থা। আর সড়কটির পশ্চিমপাশে খাল আছে, এবং সড়কের পুর্ব পাশে চারটি ইটের ভাটা থাকায় মাটি বোঝাই ট্রাক ও ইট বোঝাই ট্রাক দিন-রাত আসা-যাওয়া করায় দিন দিন সড়কটি সীমান্তবর্তী কুমিল্লা-নোয়াখালী দুই জেলাবাসীর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। রাস্তার কোন কোন অংশ বড় বড় গর্তে পরিণত হচ্ছে এবং এখানে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে । সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে সীমান্তবর্তী এ অঞ্চলের বয়স্ক মানুষ ও পোয়াতি মহিলারা, এ অঞ্চলের সীমান্তবর্তী বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী কোমলমতি ছাত্র-ছাত্রী ও সাধারণ পথচারীরা।

আবার রাস্তাটিতে শুকনা মৌসুমে ধুলাবালি উড়ছে তাই সীমান্ডবর্তী এ অঞ্চলের মানুষের ঘরে ঘরে শ্বাসক্টজনিত-হাঁপানি ও অ্যালার্জি রোগী দিন দিন বারতেছে এবং ধুলাবালি নাক দিয়ে ঢুকলে ফুসফুসের ক্ষতি হচ্ছে । ও পাশাপাশি রয়েছে তেমুহনী এ. আর. বি. হাই স্কুল, চিলাদি মহিলা আলীম মাদ্রাসা, চিলাদি দাওয়াতুল কুরআন ইসিলামিয়া মাদ্রাসা, ছাতারপাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, ছাতারপাইয়া আ. ই. কে. দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা আছে। এখানে পিচ ঢালাইয়ের তিন মাস পর সড়কটি নষ্ট হয়ে যায়। বিশেষ করে গত ২০২৪ ও ২০২৫ বন্যয় সড়কটি খুবই সমস্যা সৃষ্টি করে, এছাড়া সড়কটি আরো প্রশস্ত ও উঁচু করা জরুরি প্রয়োজন ।

এই সড়কপথে গন্তব্যে সেনবাগ উপজেলার বৃহত্তর ছাতারপাইয়া, চিলাদি, তেমহনী বাজার, ছাতারপাইয়া বাজার, পাঁচতুপা, বসন্তপুর, উত্তর মাহাতাবপুর। সোনাইমুড়ী উপজেলার কাবিলপুর, শাহারপাড়, পোরকারা,নতুন বাজার (চাষিরহাট) সীমান্ডবর্তী কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার, কাঁশিপুর,ভোগই, নাথেরপেটুয়া, কান্দি, নারারপাড়, নাঙ্গলকোট উপজেলার নিশ্চিন্তপুর, মানিকমুড়া ।

এই সড়কটি দিয়ে বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রারাসা, বিভিন্ন অফিস-আদালত, জেলা সদর, থানা/উপজেলা সদর, ইউনিয়ন সদর, ইউনিয়ন ভুমি অফিস, কোর্ট-কাচারি চলাচল করে।
সুতরাং ছাতারপাইয়া বাজার-চিলাদি-তেমুহনী বাজার ও মানিকমুড়া বাজার পর্যন্ত সড়ক (মুক্তি যোদ্ধা শহীদ ম্যাজিস্ট্রেট মুজিবুল হক সড়ক) এ টির কাজ যথা শীঘ্রই শুরু করে এলাকাবাসীকে চরম দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর