প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৫ নভেম্বর, ২০২৫

মাহবুব উদ্দিন খোকনকে নোয়াখালী-১ আসনে মনোনয়ন পাওয়া আবুল কাশেম’র অভিনন্দন

উপজেলা প্রতিনিধি, চাটখিল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ধানের শীষের মনোনয়ন পাওয়ায় তাঁর নিজ কার্যালয়ে ধানের শীষ হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান নোয়াখালী জেলার সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান এবং বাঁধন পরিবহনের চেয়ারম্যান হাজী আবুল কাশেম।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নাম ঘোষণা করেন।

জানা যায়, নোয়াখালী-১ (সোনাইমুড়ি-চাটখিল) আসন থেকে ২০০৮ সালে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি দুঃসময়ে ভূমিকা রাখায় দল এই সিদ্ধান্ত নেন। তবে তিনি নোয়াখালী-১ আসনে মনোনয়ন পাওয়ায় দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ, উল্লাস করতে দেখা যায়।

আরও পড়ুন

  • . এর আরও খবর