
স্টাফ রিপোর্টর : সদরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সম্পূর্ণ হয়েছে। চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিভিন্ন শ্রেণির সুবিধা বঞ্চিত অসহায় নিপিড়ীতরা চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
(৫ নভেম্বর) বুধবার সদর উপজেলার খলিফার হাট ঐতিহ্যবাহী শিবপুর মাজার গেটের সামনে সূফী সাহিত্য পল্লী গনপাঠাগারে মানবিক চিকিৎসা ক্যাম্পের উদ্বোধক ছিলেন নোয়াখালী শেফা ইউনানি দাওয়াখানা ও রুকাইয়াহ সেন্টারের সম্মানিত হাকীম বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ হাফিজ উল্যাহ।
বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব বিশিষ্ট প্রবাসী ও সমাজ সেবক মোঃ ছালা উদ্দিন। সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতীর সার্বিক তত্বাবধানে চৌরাস্তা মা ও শিশু চক্ষু হসপিটালের পরিচালক মোঃ আবদুজ জাহের ফয়সালের সার্বিক ব্যবস্থাপনায় সকাল ৯টায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত সূফী সাহিত্য পল্লী গন পাঠাগারে অসংখ্য বিভিন্ন শ্রেণির সুবিধা বঞ্চিত নিপিড়ীতরা চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
ঐতিহ্যবাহী শিবপুর মাজার গেটের সামনে সূফী সাহিত্য পল্লী গন পাঠাগারে প্রতি মাসের প্রথম বুধবার চৌরাস্তা মা ও শিশু চক্ষু হসপিটালের চক্ষু চিকিৎসকদের তত্ত্বাবধানে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সহায়তার আশ্বাস প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক হাকীম মুহাম্মদ হাফিজ উল্যাহ।
আপনার মতামত লিখুন :