
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : কবিরহাট উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত রায়ের অবসর কালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল ৩ টায় কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কবিরহাট উপজেলা শাখা।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বি টিএ) কবিরহাট উপজেলা শাখা যুগ্ম সম্পাদক মাইন উদ্দিন ও সংগঠনিক সম্পাদক আব্দুল বাকেরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কবিরহাট উপজেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি আবুল কাসেম, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুরজামান, ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মো. ইয়াকুব মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি কবিরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. এনামুল হক জাহাঙ্গীর।
এ সময় আরো উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, সহকারী শিক্ষক, শিক্ষিকা সংগঠনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে আলোচনা করার সময় শিক্ষক বক্তারা জানান বিদায়ী শিক্ষা অফিসার সুব্রত রায় ছিলেন একজন দায়িত্ববান ও কর্ম প্রিয় মানুষ যিনি স্বল্প সময়ের মাঝেও কর্মরত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে যথাসাধ্য কাজ করে গেছেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায়ী শিক্ষা অফিসার কে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :