প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৮ নভেম্বর, ২০২৫

পৌর জিয়া মঞ্চের উদ্যোগে মোঃ শাহজাহানের পক্ষে আলোচনা সভা

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী নোয়াখালী-৪ (সদর সুবর্ণচর) আসনের আলহাজ্ব মো. শাহজাহানের ধানের শীষ মার্কা বিজয় করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ড বিশিরিপুর বাংলাদেশ জাতীয়বাদী পৌর জিয়া মঞ্চের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন নোয়াখালী পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের,  জেলা জজ আদালতের পিপি এডভোকেট শাহাদাত হোসেন, নোয়াখালী পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও জেলা জিয়া মঞ্চের সভাপতি মনির হোসেন, নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক ইনু, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী সৌরভ হোসেন রাসেল,নোয়াখালী পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মোহম্মদ ইউসুফ, যুগ্ম-আহবায়ক আবদুল কাইয়ুম’এডভোকেট মুক্তা এবং নুসরাত ফারিয়া’সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি একটি গণমানুষের দল। এই দল বারবার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আজকে আবারও সেই সময় এসেছে যখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির নেতা আবু হানিফ, পৌর বিএনপির নেতা মোহম্মদ মামুন, পৌর ছাত্রদলের আহবায়ক ওয়াসিম, নোয়াখালী  পৌর জিয়া মঞ্চের আহবায়ক আকাশ চৌধুরী নিপু, সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার নুরুল হক ফয়সাল, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন শাহীন, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর, আজমির, জাহিদ, আইমন প্রমূখ।

সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী আলহাজ্ব মো. শাহজাহানের  পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর