প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৯ নভেম্বর, ২০২৫

সুপার মার্কেট নির্বাচনে সভাপতি-ইকরাম উল্লাহ, সম্পাদক-সিরাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার : নোয়াখালী সুপার মাকের্টের নোয়াখালী পৌর ব্যবসায়ী ও দোকান মালিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি-২০২৫ সালের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে ২৫৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. ইকরাম উল্লাহ ডিপটি। তাঁর নিকটতম প্রতিদ্বদ্ধী একেএম ছাইফ উদ্দিন পেয়েছেন ১৩৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সিরাজুল ইসলাম রায়হান। তাঁর নিকটতম প্রতিদ্বদ্ধী মো. সাঈদ-উল-হাসান পেয়েছেন ১৫৭ ভোট।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯ টায় পুলিশ কে. জি স্কুল এন্ড কলেজে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে রাত ৯টায় ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সোহরাব হোসেন।

ঘোষিত ফলাফলে মো. সিরাজ উদ্দিন সহসভাপতি, মো. আজিজুর রহমান, মো. আবু ইউসূফ, আবুল বাশার, মো. গোলাম হায়দার, মো. নুরুন্নবী ও মোসলেহ উদ্দিন ইকবাল সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করায় নির্বাচন পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ী ও দোকান মালিকরা নির্বাচিত কমিটিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর