
উপজেলা প্রতিনিধি, চাটখিল: জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন রকি চাটখিল উপজেলার সোমপাড়া কলেজ, খোয়াজের ভিটি ফাজিল মাদ্রাসায় ও সোমপাড়া বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বিষয়ক লিফলেট ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
সোমবার সকালে তিনি সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণের হাতে লিফলেট তুলে দেন।
এ সময় তিনি বলেন, “দেশনায়ক জনাব তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। এই দফা গুলোর মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।”
লিফলেট ও ক্রীড়া সামগ্রী বিতরণ সময় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :