প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১১ নভেম্বর, ২০২৫

এরাবিয়ান সিটি নামে হাউসিং সোসাইটির উদ্বোধন

নোয়াখালীর কথা ডেস্ক : এরাবিয়ান সিটি নামে হাউজিং সোসাইটির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

‎‎সোমবার (১০ নভেম্বর) বিকালে সদর উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়ের নোয়াখালী মৌজাতে এরাবিয়ান সিটির ‎‎উদ্বোধন করা হয়।

‎‎উদ্বোধন ও দোয়া পরিচালনা করেন, জামিয়া মাদানিযা নোয়াখালীর মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ নোমান ছাহেব ও জেলা জামে মসজিদের খতিব মাওলানা দিলাওয়ার হোসাইন কাসেমী।

‎‎এসময় বক্তব্য রাখেন, কারামাতিয়া আলিয়া মাদ্রাসার সাবেক মোহাদ্দেস মাওলানা জাফর উল্লা,জামিয়া মাদানিযা নোয়াখালীর মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ নোমান ছাহেব ও জেলা জামে মসজিদের খতিব মাওলানা দিলাওয়ার হোসাইন কাসেমী। সদর উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি গিয়াস উদ্দিন, জামিয়া ফয়জিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মোসাদ্দেকুল মাওলা।

সোনাপুর থেকে দক্ষিনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে জেড মোড় সংলগ্ন প্রায় সাড়ে ৭ একর জমিতে  নির্মান হচ্ছে হাউজিং সোসাইটি এরাবিয়ান সিটি। এখানে প্লট বরাদ্দ চলছে। সম্পুর্ণ ব্যক্তি মালিকানাধিন এ সিটিতে মোট শেয়ার পার্টনার ২৫ জন।
‎‎সদরের ৬নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাতের সার্বিক ব্যবস্থাপনায় একটি সুপরিকল্পিত প্রয়াসে এ সিটিতে প্লট বুকিং ও বরাদ্দ চলছে।

‎আরাফাত জানান, শহরের কোলাহল পরিবেশ থেকে একটু পাশেই সোনাপুর থেকে ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে জেডের মোড় সংলগ্ন আন্ত উপজেলা রাস্তার পাশে এ সিটি গড়ে উঠবে। এটি পরিকল্পিত একটি নগরী  এখানে থাকবে মসজিদ, স্কুল, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক ভবন,শপিং কমপ্লেক্স,কমিউনিটি সেন্টার,  বিনোদন ও খেলার মাঠ।

আরও পড়ুন

  • . এর আরও খবর