
নুশরাত রুমু , মাইজদী : নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম প্রথম পা রাখলেন অশ্বদিয়া ইউনিয়নে। এ উপলক্ষে নির্বাচনী পথসভায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী ও ব্যাপক মহিলা উপস্থিত ছিলেন। সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ফারুক এর উদ্যোগে নারী পুরুষ সম্মিলিত নির্বাচনী কর্মী সমাবেশ স্থানীয় বাল্লাকোট্টায় অনুষ্ঠিত হয়। পথ সভার আয়োজনকারী ফারুকের নেতৃত্বে বিএনপির সমর্থিত নেতাকর্মীরা ধানের শীষের স্লোগান দিয়ে ফখরুল ইসলামকে স্বাগত জানিয়ে মঞ্চের দিকে এগিয়ে যান। এ সময় ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলামের আগমন শুভেচ্ছা স্বাগতম বলে উল্লাসে মেতে উঠেন নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির সাবেক ইউনিয়ন সভাপতি আবদুল্লাহ আল ফারুক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সাবেক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক লালু, ও মহিলা নেত্রী। নির্বাচনী পথসভায় প্রধান অতিথি বক্তব্য শুরুতে সকলকে ধন্যবাদ সকাল থেকে কষ্ট করার জন্য ধানের শীষের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন ১৭ বছর পর গণতন্ত্র ফিরিয়ে এসেছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের দেশে তারেক রহমানের নেতৃত্বে আপনারা যদি মা-বোনেরা সবাই মিলি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীর্ষে ভোট দেন। এই কোম্পানীগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, মাস্তানি থাকবে না ইনশাল্লাহ। কোম্পানীগঞ্জকে মাদক মুক্ত করবো।
নির্বাচনী গণ সংযোগ বিচ্ছিন্ন ভাবে আর করা হবে না। এরপর ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করা হবে, এরপর দেখা যাবে কার কত যোগ্যতা আছে কাকে নেতা বানানো যায়। আমার কাছে দই বা মাছ অন্য কোন কিছু নিয়ে কেউ গিয়ে স্থান পাবে না । আমি সরাসরি জনসাধারণের সম্মুখে নেতা বানাবো। যাতে এই আসনে ব্যাপক উন্নয়ন করা যায়।
আপনার মতামত লিখুন :